মহীয়সী নারী সিরিজ
লেখক : ইবরাহীম মুহাম্মদ হাসান আল জামাল, শাইখ ড. সায়িদ রামাদান বুতি, ড. আলী মুহাম্মদ সাল্লাবী, শাইখ আবদুর রউফ আল-মুনাবি
প্রকাশনী : দারুত তিবইয়ান
বিষয় : ইসলামে নারী, সাহাবীদের জীবনী
পৃষ্ঠা : 692, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2023
ভাষা : বাংলা
আল্লাহ তাআলা মানবসমাজকে সৃষ্টি করেছেন দুটি শ্রেণিতে পুরুষ ও নারী। এই মানবসমাজের মধ্য থেকেই তিনি বেছে নিয়েছেন কিছু বিশেষ মানুষ, যাদের জীবন ও চরিত্রকে করেছেন অনুকরণীয় আদর্শ সমগ্র মানবজাতির জন্য পথনির্দেশক।
আমাদের এই সিরিজে আলোচনার কেন্দ্রবিন্দু সেই মহীয়সী নারীরা যারা নারীদের জন্য প্রকৃত আদর্শ।
যে সময়ে বর্তমান বিশ্বব্যবস্থা নারীদের সামনে আদর্শ হিসেবে তুলে ধরছে বেহায়াপনা, উলঙ্গতা ও আত্মবিস্মৃতির প্রতিচ্ছবি ঠিক সেই সময়েই ইসলাম আমাদের সামনে আলোকবর্তিকা হিসেবে দাঁড় করিয়েছে মারইয়াম (আ.), আয়েশা (রা.), ফাতেমা (রা.)-এর মতো পবিত্র, মর্যাদাশীল ও আল্লাহভীরু নারীদের জীবন।
এই মহীয়সী নারীদের আদর্শের সঙ্গে নিজের জীবন একীভূত করলেই জীবনের প্রকৃত পূর্ণতা আসে, আর জান্নাত হয় চূড়ান্ত ঠিকানা।
এই সিরিজটি আমাদের মা ও বোনদের জন্য এক বিশেষ উপহার হতে পারে ইনশাআল্লাহ।
এটি হবে জীবনের একটি পূর্ণাঙ্গ পাঠশালা, যেখানে ঈমান, লজ্জা, তাকওয়া ও আত্মমর্যাদার শিক্ষা নিহিত থাকবে।
আল্লাহ তাআলা আমাদের মা-বোনদের জীবনকে তাঁর প্রিয় বান্দিদের রঙে রাঙিয়ে দিন এবং ভবিষ্যৎ প্রজন্মকে হেরার জ্যোতিতে উদ্ভাসিত করার তাওফিক দান করুন।
আমিন।







Reviews
There are no reviews yet.